Saturday, June 1, 2013

পাইকগাছায় সন্দেহজনক কয়লা বোঝাই ট্রাক জব্দ

পাইকগাছায় থানাপুলিশ সরবরাহকালে সন্দেহজনক এক ট্রাক কয়লা জব্দ করেছে। জব্দকৃত কয়লা ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। জানাযায়, উপজেলার চাঁদখালীতে প্রায় অর্ধশত কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা রয়েছে। কারখানাগুলোতে সুন্দরবন ও দেশীয় বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে বছরে হাজার হাজার মন কয়লা উৎপাদন করা হয়। উৎপাদিত কয়লা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইস্পাত কারখানায় সরবরাহ করা হয়। ঘটনার দিন শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বস্তাবন্দি এক ট্রাক কয়লা সরবরাহকালে কয়লাবোঝাই ট্রাকটি কপিলমুনি নামকস্থানে পৌছালে কয়লার অন্তরালে অবৈধ কোন পাচার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্বাস কয়লাসহ ট্রাকটি জব্দ করে শনিবার দুপুর পর্যন্ত ফাঁড়ি হেফাজতে রাখেন। দুপুরের পর কয়লাবোঝাই ট্রাকটি থানা হেফাজতে হস্তান্তর করা হয়।


এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে কয়লার মালিক আব্দুল হালিম জাননা-পুলিশ কয়লা জব্দ করলেও কয়লার ভিতরে সন্দেহজনক কিছু পাইনি। অবৈধ মালামাল পাচার করছে এমনধরনের গোপন সংবাদের ভিত্তিতে কয়লাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে বলে এসআই আব্বাস জানান। বিষয়টি খতিয়ে দেখছেন জানান থানার ওসি আবু বক্কর।

Friday, May 31, 2013

বিদ্যুৎতের মেইন তার ছিড়ে স্পৃষ্ট হয়ে গৃহবধু মারাত্মক আহত

পাইকগাছায় শুক্রবার দুপুরে সরলস্থ হাসপাতাল রোডে বিদ্যুতের মেইন তার ছিড়ে পড়ে এক গৃহবধু আহত ও একটি ছাগল মারাগেছে। সুত্রমতে-পাইকগাছা উপজেলার বিদ্যুৎ এর নাজুক অবস্থা ও সরবরাহ নিয়ে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। একটু ঝড় বৃষ্টিতেই দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে সরলস্থ হাসপাতাল রোডে বিদ্যুতের মেইন তার ছিড়ে পড়লে নিচে অবস্থানরত গৃহবধু কুলসুম (৩৬) এর বাম হাত স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পাশেই অবস্থারত একটি ছাগল স্পৃষ্ট হলে ঘটনাস্থলে ছাগলটি মারা যায়।

এলাকাবাসী জানায় যদি ঘটনার সময় বেশি লোকের চলাচল থাকতো তাহলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো। অবিলম্বে বিদ্যুতের নাজুক অবস্থা দূর করার জন্য এলাকাবাসী জোর দাবী জানায়।

পাইকগাছায় ৪ দিনের ভারী বর্ষনে শতাধিক কাঁচা-ঘরবাড়ি বিধস্ত

নিম্নচাপের প্রভাবে টানা ঝড়োহাওয়া ও ৪ দিনের ভারী বর্ষনে পাইকগাছায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিধস্ত হয়েছে শতাধিক কাঁচাঘরবাড়ি, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

সুত্রমতে, সম্প্রতি বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিনত হলে এর প্রভাবে গত মঙ্গলবার হতে শুক্রবার পর্যন্ত ৪দিনের টানা ভারী বর্ষন ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪দিন কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। উপজেলার গড়ইখালীর বাইনবাড়ী, কুমখালী ও হোগলারচক এলাকায় প্রায় শতাধিক কাঁচাঘরবাড়ি বিধস্ত, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও ফসলী জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান।

অপরদিকে দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক, হরিনখোলা, কালিনগর, শহীদখালী, গোপিপাগলা, সেনেরবেড়, হাটবাড়ি, বিগরদানা, দূর্গাপুর ও ফুলবাড়ি এলাকার হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে তিল, ডাল, শষা, মিষ্টিকুমড়া ও তরমুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান। এছাড়াও পৌর সদরসহ চাঁদখালী, রাড়ুলী, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি এলাকার নিচু এলাকা তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবিমিলিয়েই ৪দিনের ভারী বর্ষনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।