Sunday, June 9, 2013

উচ্চ মাধ্যমিকে ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ

উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আর এই টাকা দিয়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রতিদিন চলছে ভুরিভোজ। সাথে বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকদের মোটা অংকের সম্মানীও। এটা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ জানিয়েছেন।

গতকাল থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা। আগামী কয়েকদিন পর্যন্ত চলবে এ পরীক্ষা। নিয়মানুযায়ী অন্য কলেজ থেকে একজন বহিঃপরীক্ষক ও একজন অন্তঃপরীক্ষক এ পরীক্ষা দিতে আসেন। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এসব পরীক্ষকদের টিএ ডিএ দিয়ে থাকেন। অথচ পরীক্ষকদের আপ্যায়ন ও সম্মানী বাবদ মোটা অংকের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার প্রলোভন দেখানো হচ্ছে।

ব্যবহারিক পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে গেলে দেখা যাবে প্রতিদিন চলছে ভুরিভোজের আয়োজন। এসব আয়োজনে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কেন্দ্র সচিব, সংশ্লিষ্ট শিক্ষকসহ কলেজের কর্মচারীদের জন্য ব্যবস্থা রয়েছে। আর এ ভুরিভোজের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ২ থেকে ৩শ’ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে গরীব শিক্ষার্থী ও অভিভাবকরা বেকায়দায় পড়েছেন। কিন্তু নম্বর কম দেবে এই ভয়ে কেউই মুখ খুলতে রাজি নন।

বি:দ্র: এই বার নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃক্ষিত। নিজেদের শুধরে না নিলে, হাঁটে নয় সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে গিয়ে হাড়ি ভাঙ্গার জন্য প্রস্তুত Voice of Paikgacha.

কপিলমুনিতে স্কুল ছাত্রী ধর্ষিত

কপিলমুনিতে ৫ম শ্রেনির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বিকালে কপিলমুনি বাজারের বনিক সমিতির নিয়ন্ত্রনাধীন গণশৌচাগার অভ্যান্তরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গণশৌচাগারের কেয়ারটেকার অভিযুক্ত ধর্ষক লম্পট মোকন আলী সরদারকে শো’কজ করেছে বনিক সমিতি কর্তৃপক্ষ। ঘটনার পর লম্পট ঐ ধর্ষক গা ঢাকা দিয়েছে।

ভুক্তভোগী পরিবার, বনিক সমিতি ও স্থানীয় সুত্রে জানাগেছে, কপিলমুনি বাজারের বণিক সমিতির পিছনে চা পট্টিতে ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর মা একটি চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার দিন শুক্রবার স্কুল ছুটি থাকায় ঐ ছাত্রী তার মায়ের সাথে সহযোগীতা করতে দোকানের কাপ, প্রিচ ও মগ পরিষ্কার করতে পার্শ্ববর্তী গণশৌচাগারের টিউবওয়েলে গেলে কুনজর পড়ে গণশৌচাগারের কেয়ারটেকার লম্পট মোকন আলীর। জনশুন্য শৌচাগারে একা পেয়ে সরল কথায় শিশুকন্যাকে ডেকে নেয় সে।

এরপর গণশৌচাগার সংযুক্ত গোসলখানায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে লম্পট মোকন। ঘটনার পর শিশুকন্যার মুখে ধর্ষনের ঘটনা শুনে মানষিকভাবে মুষড়ে পড়ে তার অসহায় মা। বণিক সমিতির কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করে ভুক্তভোগী পরিবার। জানাগেছে, কিছুদিন পূর্বে রোগগ্রস্থ্য অবস্থায় ধর্ষিতার বাবা মৃত্যুবরণ করেন। ঘটনার পর এ ঘটনাটি জনসমুখ্যে ব্যাপক প্রচার হলে লম্পট ধর্ষক গা ঢাকা দেয়।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও অভিযোগ না হওয়ায় এ ব্যাপারে কোন মামলা হয়নি। অন্যদিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ও ধর্ষককে রক্ষা করতে একটি প্রভাবশালী মহল মাঠে নেমেছে।

তারা ধর্ষিতার পরিবারকে মামলা না করতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ঐ পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে নরপশু ধর্ষক মোকন আলীর সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন অসহায় পরিবারসহ এলাকাবাসী।

সোমবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

আটক নেতাকর্মীদের মুক্তি, গণ গ্রেপ্তার বন্ধ এবং ট্রাইব্যুনালে কেন্দ্রীয় নেতাদের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার দুপুর ২টার দিকে এ হরতালের ঘোষণা দেয়া হয়।