Wednesday, October 2, 2013

একটি মানবিক আবেদন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রক্তনছাত্রী ”মনিকা” কে বাঁচাতে এগিয়ে আসুন আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন।

জীবনের অনেক কিছুই বাকি রয়ে গেছে দেখার, অনেক কিছুই পায়নি এখনো সে। এখনো হয়নি অনেক কিছু জানা। এখনো সে সদ্য এক তরুনী। তবু তারুন্যের উচ্ছলতায় আজ সে মন খুলে হাঁসতে পারে না। পারে না জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে। সর্বনাশা ব্রেইন টিউমার চুরমার করে দিতে চাইছে ওর সব আশা, স্বপ্ন।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্রী ’মনিকা’ দূরারোগ্য ও ব্যায়বহুল ব্রেইন টিউমারে আক্রান্ত। ইতিমধ্যে তার পরিবার তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করেছে। কিন্তু সম্প্রতি চিকিৎসকরা যত শিঘ্রী সম্ভব তার টিউমার অপারেশন এর জন্য পরামর্শ দিয়েছেন। কারন, প্রতি মুহূর্তে টিউমার টি একটু একটু করে মনিকার মাথার আরো ভেতরে প্রবেশ করছে।

মনিকা এখন খুলনা সাজিকালের নিউরো সার্জন ডঃ মহাসীন ফরায়েজীর তত্বাবধানে আছে।

এত সীমিত সময়ের মধ্যে অপারেশনের টাকা জোগাড় করতে মনিকার পরিবার ও মনিকার জীবন উভয়ই আজ এক ভয়াবহ বিপদের সম্মূখীন। তাদের এই বিপদে অসীম মনোবল নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে পাইকগাছার তরুন যুব সমাজের তারুন্যদীপ্ত প্রতিধ্বনি ‘পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর তরুন সদস্যবৃন্দ, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও
Voice of Paikgacha। কিন্তু তারপরও এত সীমিত সময়ের মধ্যে চিকিৎসার সব খরচ যোগাড় করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় মনিকা, তার পরিবার ও পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সকল সদস্য মনিকার জীবন বাঁচাতে সকল পেশাজীবী মানুষের কাছে সাহায্য প্রার্থী। আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন। আবারও স্বপ্ন দেখবে মনিকা, একটি নতুন জীবনের.......

সাহায্য পাঠানোর ঠিকানা:

G.M. Nahidul Ehsan Milon
A/C: 16677 (Saving account)
ISLAMI BANK BANGLADESH LTD.
DHANMONDI BRANCH.

 

অথবা,  

BIKASH ACCOUNT NO: 01717795547 (Personal)
FARHANA SULTANA IVY

বাংলাদেশের মোবাইল কোম্পানি এয়ারটেল সুন্দর এবং চমৎকার ওয়ালপেপারটি তৈরি করেছে


পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের বিবৃতি

দাকোপ উপজেলার চালনার পুকুরপাড় সার্বজনীন দূর্গা মন্ডপে কতিপয় দূর্বত্তরা মন্ডপের দূর্গা প্রতিমা ভাংচুর করায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ, গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ,প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, জেলা নেতা সাধন ভদ্র, এ্যাডঃ অজিত মন্ডল, উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এ্যাডঃ চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, গুরুদাশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।