Thursday, December 5, 2013

পাইকগাছায় জামায়াতের জেলা নায়েবে আমির আটক

পাইকগাছায় জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমির মুফতি মাওঃ আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে থানার সামনে থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে তপশীল ঘোষনার পর বিএনপি-জামায়াত জোটের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন জামায়াত নেতা মাওঃ আব্দুল কাদির থানার সামনে দিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। আটক জামায়াত নেতাকে পুলিশের উপর হামলা ও ভাংচুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়জুল করিম বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি www.nubd.infowww.nu.edu.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।’

শুক্রবার সব ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শুক্রবার দেশের সব তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। দুপুরে নাজামের বিরতি ও মধ্যাহ্ন ভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময়টুকুতে গ্রাহকেরা অন্যান্য দিনের মতো লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত নির্দেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।