Wednesday, December 18, 2013

অবশেষে ফেইসবুকে ‘ডিসলাইক’

বাটন না নিয়ে এলেও অবশেষে ‘ডিসলাইক’ স্টিকার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তবে এখনই ওয়েবে ওই ফিচারটি ব্যবহার করা যাবে না। আপাতত ফেইসবুক মেসেঞ্জার থেকেই ব্যবহার করা যাবে এ ডিসলাইক স্টিকার।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক ফেইসবুক হ্যাকাথনে তৈরি করা ‘লাইকস’ স্টিকার প্যাকের মধ্যে রয়েছে এ ডিসলাইক স্টিকারটি।

বাটন না আসায় আশাহত হবার কোনো কারণ নেই। স্টিকার দিয়েই জানিয়ে দিতে পারবেন বন্ধুর কোন পোস্টটি পছন্দ হয়নি। লাইকস স্টিকার প্যাকেটে শুধু ডিসলাইকই নয়, আরও বেশ কিছু এ রকম স্টিকার রয়েছে। প্যাকটির মধ্যে রয়েছে সোর থাম্ব, ফিয়ারি থাম্ব, পোক এবং এ রকম আরও অনেক স্টিকার।

ফলে বন্ধুদের পোস্ট দেখে মানানসই স্টিকার ব্যবহার করেই জানিয়ে দেওয়া সম্ভব হবে মনের অনুভূতি। ওয়েব বা মোবাইলের মেসেঞ্জার ভার্সনের স্মাইলি ফেইসের মাধ্যমে স্টিকার স্টোরে গিয়ে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আকর্ষণীয় এ স্টিকার প্যাকটি।

একটি সচেতনতামূলক বিজ্ঞাপন

আজ বিশ্বজিৎ হত্যাকান্ডের রায় হয়েছে। কি নির্মম এক হত্যাকান্ড ঘটেছিল কিছু অমানুষের দ্বারা। তার চেয়েও অবাক করা বিষয় ছিল হাজার হাজার মানুষ তখন দাড়িয়ে সেই দৃশ্য দেখেছে, সাংবাদিকরা সেই হত্যাকান্ড ভিডিও করায় ব্যস্ত ছিল। কেউ এগিয়ে আসেনি। কেউনা। একজনও না।
 
 
কোন বিপদগ্রস্থ মানুষকে দেখে দাড়িয়ে থাকলেন। দর্শকের ভুমিকা পালন করলেন। আপনি কি বলতে পারবেন আগামীকাল ওই জায়গায় আপনি থাকবেন না? আগামীকাল আপনার অবস্থাও হতে পারে সেই বিপদ্রগ্রস্ত মানুষের মত। তখন আপনার সহায়তায় কেউ এগিয়ে না আসলে কেমন হবে?

কোন বিপদগ্রস্ত মানুষ দেখে অন্ধের মত থাকবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শুক্রবার সব ব্যাংক খোলা

বিরোধী দলগুলোর টানা অবরোধের কারণে শুক্রবার দেশের সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, জনস্বার্থে ২০ ডিসেম্বর (শুক্রবার) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন ব্যাংকের ‘ক্যাশ ও ক্লিয়ারিংয়ের’ কার্যক্রম চলবে। দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্যান্য স্বাভাবিক দিনের মতো লেনদেন করতে পারবেন।