Sunday, December 29, 2013

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মুনসুর হাসান, আব্দুল কুদ্দুস, মাখন লাল সরকার, শংকর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, আলাউল মোড়ল, তবিবুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শ্রাবন্তী কবিরাজ, পারভীন সুলতানা, কবরী সরকার, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সাংবাদিক জিএ রশীদ, অভিভাবক সদস্য আজিবর মোড়ল, নূরআলী গাজী, মুনসুর আলী ও শফিকুল ইসলাম।


পাইকগাছায় আলোচিত চুরির ঘটনায় পাবনার ব্যবসায়ী আটক

পাইকগাছায় দীপ্তি মোবাইল কর্নারের আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরাই মোবাইলসহ পাবনার এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার পাবনার ঈশ্বরদি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে গোবিন্দ দাশ ও রিপু নামে দু’যুবক আটক হয়ে জেল হাজতে রয়েছে। এ নিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য গত ২ নভেম্বর গভীর রাতে পৌর সদরের প্রাণকেন্দ্রে মৃত গোষ্ঠ বিহারীর পুত্র দীলিপ কুমারের দীপ্তি মোবাইল কর্নারের দোকানে দূধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দেন।

অবশেষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসআই জালাল শুক্রবার পাবনার ঈশ্বরদির প্রাইম মোবাইল টেলিকমে অভিযান চালিয়ে পেয়ারাখালী গ্রামের আফসার আলীর পুত্র ব্যবসায়ী টুটুল (২৭) কে আটক করে। তার কাছ থেকে চোরাইকৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।