Wednesday, March 5, 2014

পাইকগাছায় বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পাইকগাছায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়াকাপ টূর্নামেন্ট চলাকালীন সময়ে উপজেলার লস্কর যুবমৈত্রী সংঘে খেলার শেষ দিকে পাকিস্তানের খেলোয়ার আফ্রিদি ছক্কা হাকানোর সময় পাকিস্তানের সমর্থকরা আনন্দ উল্লাস ও হাততালি দেয়।

এসময় বাংলাদেশ দলের সমর্থকদের মধ্যে মিজান গাজী দেশের বিরুদ্দে তাদের উল্লাস করতে নিষেধ করলে পাকিস্তানের সমর্থকরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এতে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্লাবের ভিতরে দু'দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে খেলা শেষে বাড়ি যাওয়ার পথে বাংলাদেশ দলের সমর্থক পাকিস্তান দলের সমর্থক শহীদের উপর হামলা করে।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে দু’পক্ষকে শান্ত করলেও বর্তমানে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল

পাইকগাছায় অবস্থিত এই বিদ্যাপীঠটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কে, এম, মেছবাহুল ইসলাম। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৯৮ জন। পাশের হার ৯৮.২১%।


খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সাজানো গোছানো ক্যাম্পাস। লেখাপড়ার মানও নিশ্চয়ই ভালো। আন্তরিক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, শিক্ষার্থীদের এমন সুন্দর একটি কলেজ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য !

Tuesday, March 4, 2014

পাকিস্তানকে ৪৩ রানে হারাল বাংলাদেশের মেয়েরা

মিরপুরের উইকেটে মুশফিকরা যখন পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে মারকুটে ব্যাটিং করছে, তখন কক্সবাজারে অভিষেক ঘটা শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলও পিছিয়ে নেই। তারা হারিয়ে দিয়েছে পাকিস্তান প্রমীলা ক্রিকেট দলকে।

টস হেরে সালমারা ব্যাটিং পেয়ে সংগ্রহ করে ৪৯.৩ ওভারে ১৫২। আর পাকিস্তান প্রমীলারা অলআউট  ৪৪.১ ওভারে ১০৯ রানে।  ৪৩ রানের জয় পেয়েছে সালমারা। এটি পাকিস্তানের প্রমীলা ক্রিকেট দলের বিপক্ষে প্রথম বিজয়। লতা চারটি আর জাহারা তিনটি উইকেট শিকার করে পাক প্রমীলা দলের ব্যাটিং লাইনে ধস নামান।

টি-২০ বিশ্বকাপের আগে বিসিবি চেয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাক। সে লক্ষ্যে পাকিস্তান আর ভারতের প্রমীলা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় বিসিবি। তাতে সাড়া দেয় দুই দেশ। পাকিস্তান দুই ওয়ানডে আর দুই টি-২০ ম্যাচ খেলবে। এবং ভারত তিনটি টি-২০ খেলবে বিশ্বকাপের আগে।

মঙ্গলবার ছিল সিরিজের প্রথম ওয়ানডে। টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ প্রমীলা দল। এনমকি অধিনায়ক সালমা খাতুন ৬ রানে সাজঘরে ফেরত গেলে বেশ চাপে পড়ে দল। টপ অর্ডারে  আয়শা ৪, শারমিন১, ফরজানা ১০  রানে আউটের পর সালমাও ফিরে যান। কিন্তু মিডল অর্ডারে রুমানার ৪৪, শায়লার ২২ রানের সঙ্গে শেষ দিকে তাসনিয়ার ২৬ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫২।

১৫৩ রানের জবাবে পাক প্রমলা দলের ওপেনার নাহিদা দলীয়  ৩ রানেই ফেরত যান। আর দলের ৮ রানে ফেরেন ওয়ান ডাউনে নামা সাইদা। দলীয় ২৭ রানে বিশমা আর ৩২ রানে সানা। এর পরপর কানিতাকে ফেরত পাঠালে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৫ উইকেট ৩২! সব কটি উইকেটই পকেটে জমা করেন লতা মন্ডল। দলীয় ৫০ রানে জাবিরা আর ৫১ রানে নাদিয়া আউট হন। ৬৩ রানে বাতুল ফেরত গেলে নবম জুটিতে ২৩.১ ওভার থেকে ক্রিজে টিকে থাকার চেষ্টা করে।

তাতেও রক্ষা হয়নি। আশমাবিয়া ইকবাল আর সুমাইয়া সিদ্দিকীর ৩৮ রানের জুটি ভাঙে সুমাইয়াকে ৫ রানে জাহারারা আলম ফেরত পাঠালে। পরে ৪০ রান করা আশমাবিয়াকে ক্যাচ বানান সালমা খাতুন। ১০৯ রানে অলআউট পাক প্রমীলা ক্রিকেট দল।