Saturday, March 8, 2014

ফলোআপ- "স্মৃতিসৌধ"-এর ছবির ক্যাপশনে লেখা হয়েছে "শহীদ মিনার" !!!

ধন্যবাদ জানাই পাইকগাছা উপজেলা প্রশাসন’কে !!!


৮ মার্চ ২০১৪ শনিবার সকাল ৯টা ৪৭ মিনিটে Voice of Paikgacha‘য় "স্মৃতিসৌধ"-এর ছবির ক্যাপশনে লেখা হয়েছে "শহীদ মিনার" !!! -শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদনে পাইকগাছা উপজেলা প্রশাসনের কাছে অনতিবিলম্বে এই অমার্জনীয় ভুল সংশোধনের দাবী জানানো হয়।

ফলশ্রুতিতে, ৮ মার্চ ২০১৪ শনিবার সন্ধ্যার পরে পাইকগাছা উপজেলার ওয়েব পেজটিতে আর এই অসঙ্গতি চোখে পড়েনি। অর্থাৎ বলা যেতে পারে, পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক ভুল সংশোধিত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে পাইকগাছা উপজেলার ওয়েব পেজের ঠিক উপরে উপজেলার কিছু বিশেষ ছবি স্ক্রল আকারে প্রদর্শিত হয়। এখানেই পাইকগাছা পৌরসভা "স্মৃতিসৌধ"-এর একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছিল "শহীদ মিনার"। আর, এই ওয়েব পেজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাইকগাছা উপজেলা প্রশাসনের।

পাইকগাছায় সুজন’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনের মুখোমুখি অনুষ্ঠান উপলক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পাইকগাছা উপজেলা শাখার এক প্রস্তুতি সভা শনিবার সকালে কলেজ মার্কেট চত্ত্বরে সংগঠনের সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, মেহেদি মাসুদ, পঞ্চানন সানা, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, জামিনুর ইসলাম ও শেখ মিজানুর রহমান।

পাইকগাছায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

পাইকগাছায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা, মেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি।

বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, জেবুন্নেছা খানম, সীমা দাশ ও অঞ্জলী রাণী সরকার। উপস্থিত ছিলেন ধানসিঁড়ি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নারীরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারী গান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী ও তার দল।