Sunday, March 30, 2014

পাইকগাছা কলেজে অনার্স ১ম বর্ষের নবীর বরণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরনে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ব্যবস্থাপনা) মো: সেকেন্দার হায়াত, প্রভাষক শহীদূল ইসলাম, মোঃ মোমিন উদ্দীন, জিএম রহমত আলী, আবু রাসেল কাগজী, মোৎ সাইদুর রহমান, তরুন কান্তি মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, আচাবুর রহমান ও বৈশাখী মন্ডল।

নবীন বরণ অনুষ্ঠানে অনার্স ১ম বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

কপিলমুনিতে লাখ লাখ টাকার সরকারি সম্পত্তি বেদখল

নগদ নারায়নে তুষ্ট ভূমিকর্তারা কুম্ভকর্ণের ভূমিকায়


কপিলমুনিতে লাখ লাখ টাকার সরকারি সম্পত্তি বেদখল হয়ে গেছে। সরকারের লাখ লাখ টাকা মূল্যের সম্পত্তি দখল করে ভূমি দস্যুরা রয়েছেন বহাল তবিয়তে। সংশ্লিষ্ট ভূমিকর্তারা নগদ নারায়নে তুষ্ট থেকে কুম্ভকর্ণের ভূমিকা পালন করছেন।

জানা যায়, কপিলমুনি বাজারের কাঠগোলায় ৮২ শতক জমি তৎকালীন বাজার ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে বাজারের উন্নয়নে খুলনা জেলা প্রশাসকের নামে খরিদ করা হয়। এরপর কালক্রমে একে একে সংশ্লিষ্ট ভূমি কর্তাদের নগদ নারায়নে তুষ্ট করে নামমাত্র কাগজ করে দখল হতে থাকে সরকারের এই মহামূল্যবান সম্পত্তি।

১৯৯৬ সালে সাংসদ এড. শেখ মোঃ নুরুল হকের নির্দেশে উপজেলা প্রশাসন উক্ত ভূমি দস্যুদের কবল থেকে ওই সম্পত্তি উদ্ধার করেন। এরপর এক শ্রেনীর লোভী ভূমিকর্তাদের মোটাংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ওই সম্পত্তি পূনরায় দখল করেছেন ভূমিদস্যুরা। এছাড়া ওই ৮২ শতক সম্পত্তি ছাড়াও সি এস খতিয়ানের ৫ দাগের রাস্তা, পানি সরবরাহের খাল ভরাটি জায়গাসহ অনেক সরকারি সম্পত্তি এখন ভূমি গ্রাসীদের দখলে। ওই সকল দখলকৃত জায়গায় গড়ে তোলা হয়েছে দোকানঘর, বাড়ী, স’মিল সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান।

সচেতনদের দাবী অনতিবিলম্বে সরকারের ওই সম্পত্তি দখল মুক্ত করে সরকারি তত্বাবধানে নির্মান করা হোক সরকারি বানিজ্য বিপনী, সরকারি কোষাগারে সঞ্চিত হোক কোটি কোটি টাকা। এ ব্যাপারে খুলনা-৬ আসনের সাংসদ এড. শেখ মোঃ নুরুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

পাইকগাছায় বাঁকার উপস্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষণ

শনিবার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রে শ্রীকণ্ঠপুর কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

প্রশিক্ষণ উদ্বোধন করেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সবুর। প্রশিক্ষণ দেন সিএইচসিপি রাজিয়া সুলতানা ও স্বাস্থ্য সহকারী নিখিল চন্দ্র ঘোষ।