Sunday, June 15, 2014

শিববাটী ব্রিজ, পাইকগাছা

৩য় দিনের ৩ ম্যাচে যথাক্রমে কলম্বিয়া, কোস্টারিকা ও ইতালি জয়ী

কলম্বিয়া ৩-০ গোলে জয়ী


বিশ্বকাপ আসরের তৃতীয় দিনে ’সি’ গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে গ্রিসকে হারিয়ে শুভ সূচনা করেছে।

৩-১ ব্যবধানে কোস্টারিকার স্বপ্নের জয়


অতীত ইতিহাস ও কৌলিন্যের দাপট ছাপিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে চমকে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

শনিবার নাইট ক্লাবের শহর ফোর্টালেজার অ্যারেনা ক্যাস্টিলাওয়ে বিশ্বকে অবাক করে এডিনসন কাভানি ও দিয়াগো ফোরলানদের ৩-১ ব্যবধানে পরাস্ত করেছে কোস্টারিকানরা।


গতির ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো ইতালি


২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।

বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচে আসলে কোনো ফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। তবে এ দিন সব দিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে দু’দলের খেলাতেই ছিলো অত্যন্ত গতিময় ছন্দ।


আজ আষাঢ়ের প্রথম দিন, কদম ফোটার সময়

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে আষাঢ়ের আদ্র শুভেচ্ছা !


আজ পহেলা আষাঢ়। বাংলা বছরের তৃতীয় এবং বর্ষা ঋতুর প্রথম মাস, কদম ফোটার সময়। বাংলার ষড়ঋতুর মধ্যে উল্লেখযোগ্য এই বর্ষা ঋতু। আমাদের প্রকৃতি ও জীবনে বর্ষার অবদান ও প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। 

বর্ষা ঋতুই আবহমান বাংলার প্রকৃতি তুলে ধরে। বছরের ৬০ভাগ বৃষ্টি হয় এ মাসেই। নদ-নদী খাল-বিল পানিতে ভরে ওঠে এ মাসেই। আমাদের কৃষির প্রাণ বর্ষা মৌসুম। প্রকৃতিকে ধুয়ে মুছে কেবল দূষণমুক্তই করে না বর্ষা বৃক্ষরাজির বাড়বাড়ন্তির প্রধান প্রভাবক।

আমাদের সাহিত্য সংস্কৃতিতে বর্ষাজুড়ে আছে বিস্তীর্ণতায়। কবিগুরুর ভাষায় বলতে হয় ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’।

এবার গেল বৈশাখও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়েছে। ফলে তেতিয়ে থাকা প্রকৃতি এখন বর্ষার জন্য উন্মুখ হয়ে আছে।