Sunday, July 20, 2014

পাইকগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০১৪ ও আলোচনা সভা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকালে প্রেসক্লাবের সভাপতি জিএ গফুরের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ডাঃ আব্দুল মজিদ।

বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক এ্যাড. শফিকুল ইসলাম কচি, জিএ রশিদ, সাংবাদিক গাজী সালাম, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, ব্যবসায়ী দাউদ শরীফ। উপস্থিত ছিলেন জগদীশ চন্দ্র রায়, প্রভাষক ময়নুল ইসলাম’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী’সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, শেখ ফজলল করিম দাদুর জামানায় কি পাইকগাছা-আঠারমাইল সড়ক নির্মান হয়েছিল? তবে তিনি না বলে গেলেও বর্তমান জামানার আজরাইলদের (যমদূত) কিন্তু পাইকগাছাবাসী ঠিকই চেনে ! কি আপনি চিনেন না? 


বি.দ্র. :: শেখ ফজলল করিম (১৮৮২ বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - সেপ্টেম্বর ২৮, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার লাইন, "কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।"

তদন্তে প্রতিবারই অনিয়মের প্রমাণ পেলেও শাস্তি হয়না অধ্যক্ষের

পাইকগাছা উপজেলার হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়বার তদন্ত হয়েছে। প্রতিবারই তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণও মিলেছে। কিন্তু তাঁকে শাস্তির মুখোমুখি করা যায়নি।

সর্বশেষ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন ওই কলেজের নির্যাতিত শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ উত্থাপন করেছেন হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের এমপিওভুক্ত ৩৪ জন শিক্ষকের মধ্যে ২৯ জন। অভিযোগপত্রে কলেজ অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, ঘুষ গ্রহণ ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের দীর্ঘ ফিরিস্তি তুলে ধরা হয়েছে।

বারবার তদন্তে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা খতিয়ে দেখার আবেদনও জানানো হয়েছে।