Wednesday, September 3, 2014

পাইকগাছায় লতিফা খানম স্মরণে বনানী সংঘের আলোচনা ও দোয়া মাহফিল

পাইকগাছায় বনানী সংঘের উদ্যোগে প্রাক্তন অধ্যাপিকা লতিফা খানম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় বনানী সংঘের নিজস্ব কার্যালয়ে সংঘের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রায়ত অধ্যাপিকা লতিফা খানমের জ্যেষ্ঠ পুত্র দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার ও সমকালীন অর্থনীতি বিভাগের এডিটর মিথুন মাহফুজ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, জি,এম, আজহারুল ইসলাম, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, শেখ শহিদুল ইসলাম বাবলু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ মোজাফফার হাসান, অধ্যাপক মিজানুর রহমান, জি,এ রশীদ, শিক্ষক দীলিপ কুমার, আব্দুল খালেক, গাজী শহিদুল ইসলাম খোকন, আবু জাফর, এস,এম, ইমদাদুল হক, শেখ আব্দুল গফফার, গাজী শফি কামাল (গফুর) সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সরদার, নিজাম উদ্দীন, রোকনুজ্জামান, গাজী আব্দুস সামাদ, শেখ আজিজ, মহিউদ্দীন, প্রণব সরদার, জামিনুর ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নুরুজ্জামান।

কয়রা মহিলা কলেজের নবীন বরন অনুষ্ঠিত

কয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের উপস্থিতিতে এক নবীন বরন অনুষ্ঠান ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান।

বিশেষ অতিথি ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক ঢালী দিদারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ রুহুল কুদ্দস, গোপাল চন্দ্র মন্ডল, মোস্তফা অলিউল্লাহ, বাবুল আক্তার, রবিউল ইসলাম, ছাত্রী তানিয়া আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

হৃদরোগে আক্রান্ত ৭ মাসের শিশু বিথিকার রোগমুক্তি কামনা

পাইকগাছার মঠবাটীস্থ প্রতিবন্ধী কমিউনিটি কমপ্লেক্স ও ব্রতিত রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের পৌত্রি বিথিকা রায় (৭ মাস) এর রোগ মুক্তি কামনা করে পাইকগাছা সৎসঙ্গ কেন্দ্রীয় মন্দিরে বুধবার বিকালে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সৎসঙ্গ কেন্দ্রের সম্পাদক মুক্তিপদ মন্ডল (এসপিআর) এর পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অরবিন্দু সানা, প্রভাষক সুফল মন্ডল, ব্যাংক কর্মকর্তা তাপস মন্ডল, শিক্ষক অনিল ঢালী, শিক্ষিকা রীনা মন্ডল, সংগীত সুকলা মন্ডল, ডাঃ তাপস রায়, ডাঃ নিরাপদ কবিরাজ, প্রমতেশ রায়. সুশান্ত সরকার, হিল্লোল রায়, সন্দীপন রায়, পরামনন্দ ঢালী, জগন্নাথ দেবনাথ, কাকন মজুমদার, সুভাষ সরকার, রিংকু স্বর্ণকার, তৃপ্তি রানী রায়, তনুশ্রী রায়, সুদর্শন দেবনাথ, স্বপন রায় প্রমুখ।

উল্লেখ্য, বিথিকা রায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ডাঃ এন,এন, ফাতেমার অধীনে চিকিৎসাধীন আছে। তাকে ভারতের বাঙ্গালোরে ডাঃ দেবী প্রসাদ শেটি কর্তৃক ওপেন হার্ট সার্জারী করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিথিকা রায় চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমণ করবে।