Saturday, September 6, 2014

অন্তরে সালমান শাহ : দিন গুনতে গুনতে ১৭ বছর

আজ ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী সালমান শাহ-এর মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি পাড়ি জমান অনন্তলোকে। এরপর ১৭ বছর পার হলেও ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া এই ক্ষণজন্মা নায়ককে আজও মনে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষ। 

একসময়ের রোমান্টিক এই যুবরাজকে 'ভয়েস অফ পাইকগাছা'র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি !


সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬), বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন।

এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আজ

আজ শনিবার পাইকগাছায় সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় অনুর্দ্ধ ১৮ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বিকাল ৪টায় আজকের খেলায় চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মুখমুখি হবে ভাইপারস ফুটবল একাদশ।

কপিলমুনিতে শিশু অপহরণের চেষ্টার ঘটনায় আটক ১

পাইকগাছার কপিলমুনি থেকে শিশু অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পরিমল রায় (৪৫) নামের ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল কপিলমুনি বাজারের পালরোড থেকে তাকে আটক করা হয়। পরে শিশু রনি’সহ অপহরণকারীকে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসমত আলী জানান, গত বৃহস্পতিবার হাটের দিন থাকায় এবং শিশু রনি (৭) পিতা মাতার সাথে বাজারে আসার পর স্থানীয় বণিক সমিতির সামনে থেকে ভারতের উত্তর ২৪ পরগনার নোয়াটা গ্রামের দুলাল রায়ের পুত্র পরিমল রায় (৪৫) ফুসলিয়ে নিয়ে তাকে মিষ্টি কিনে দেয়ার কথা বলে হাত ধরে নিয়ে যেতে থাকে।

এ সময় শিশু রনি হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু রনির মা পার্শ্ববর্তী পালরোডে গিয়ে তাকে ধরে নিয়ে যেতে দেখে আশপাশ লোকজনকে জানালে তারা অপহরণকারীকে করে পুলিশে সোপর্দ করে। শিশু রনি স্থানীয় নগর শ্রীরামপুর গ্রামের এরশাদ গাজীর পুত্র। এ ঘটনায় পাইকগাছা থানায় অপহরণ মামলা হয়েছে।