Wednesday, September 24, 2014

24/7 We make you feel at home ! and....

পাইকগাছায় আমজাদ আলী পাবলিক লাইব্রেরিকে জাতীয় গ্রন্থ কেন্দ্রের চেক প্রদান

পাইকগাছায় হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি'কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থ কেন্দ্রের ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে লাইব্রেরির নির্বাহী সভাপতি এড.এম. মাফতুন আহম্মেদের নিকট চেকটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। 

এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অখিল কুমার সরকার, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এ্যাড.শফিকুল ইসলাম কচি, এ্যাড.অজিত কুমার মন্ডল, এ্যাড.মুজিবর রহমান, এ্যাড.আব্দুস সাত্তার মালি, লাইব্রেরির সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন রাজা, এ্যাড.আবদুল্লাহ-আল-মামুন, এ্যাড.সুকুমার দেবনাথ, এ্যাড.সেলিনা আক্তার, এ্যাড. মোহতাসিম বিল্লাহ, এ্যাড. দিপংকর সাহা, ইকবাল আহম্মেদ, মোস্তফা মোড়ল ও মোনায়েম আহম্মেদ।

পাইকগাছায় সাংবাদিক তৃপ্তি এসএমসি’র উপজেলার শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে গত ০৩/০৫/১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। 

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা/ব্যক্তি/কর্মকর্তা ও কর্মচারী/প্রতিষ্ঠান বাছায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃপ্তি রঞ্জন সেন উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার দীলিপ কুমার ঘোষ।

এ ছাড়া উপজেলার শ্রেষ্ঠ বিদে্যুাৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) আবুল কালাম আজাদ, শিক্ষক হয়েছেন রেজাকপুর কাশিমনগর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, শিক্ষিকা হয়েছেন মেলেক পুরাইকাটি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ, কপিলমুনি সঃ প্রঃ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়, কাব শিক্ষক হয়েছেন পাইকগাছা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার সরকার ও শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছেন মুনকিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ছাত্রী মনীষা রায়।