Tuesday, December 12, 2017

গাংরখী নদী উন্মুক্ত ঘোষণা

পাইকগাছা ও কয়রা উপজেলার সীমান্তবর্তী আলোচিত শালিকখালী (গাংরখী) নদী আগামী বছরের পহেলা বৈশাখ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকেলে দক্ষিণ কুমখালী বি.বি. বালিকা বিদ্যালয় মাঠে গাংরখী নদী উন্মুক্ত করার দাবিতে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন।


এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষ যাতে ইজারাদার কর্তৃক নির্যাতিত না হয় এবং এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হয়, এ জন্য আগামীতে গাংরখী নদী আর ইজারা দেওয়া হবে না।

ইতোমধ্যে ইজারা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে উপ-আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে উল্লেখ করে এমপি বলেন, আগামী বছরের প্রথম থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে জনগুরুত্বপূর্ণ গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, পাইকগাছা ও কয়রার উপজেলার গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্যবর্তী ৭২ একর আয়তনের শালিকখালী (গাংরখী) বদ্ধ নদীর ইজারাদার কামরুল গাইন গত ৭ বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।


গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, এমপি পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, আ’লীগ নেতা গাজী মিজানুর রহমান, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, মহাশিষ সরদার, বিএম শফি, আক্তার হোসেন গাইন, কৃষ্ণ মন্ডল, আব্দুস সাত্তার, অবনীষ সরদার, দীলিপ কুমার সানা, কৃষ্ণপদ মন্ডল, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত প্রমুখ। 

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।

বক্তব্য রাখেন, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ ও আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা। 

কপিলমুনিতে গাঁজাসহ বিক্রেতা আটক

পাইকগাছার কপিলমুনিতে  ১০ পুরিয়া গাঁজাসহ আলামিন গাজী (২৫) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে স্থানীয় ফাঁড়ি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কপিলমুনি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম ও এ এস আই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ আলামিন গাজীক নাছিরপুর নিকারী পাড়া মোড় থেকে গ্রেপ্তার করে। সে নাছিরপুর গ্রামের রুহুলামিন গাজীর ছেলে।


এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।