Sunday, September 15, 2013

Talk of the Upazila-য় পরিণত হয়েছে "মোটরসাইকেল চুরি"

মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে পাইকগাছা পৌর ও কপিলমুনি এলাকা থেকে ফের দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল Voice of Paikgacha-তে “পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সংবাদ সকলের দৃষ্টিগোচর হওয়ার আগেই ঘটলো আবারও মোটরসাইকেল চুরির ঘটনা। এবার বাসাবাড়ির গ্রীল কেটে বারান্দা থেকে মোটরসাইকেল দু’টি চুরি হয়েছে।

ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে পৌর সদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর পুত্র হারুন-আর-রশিদের (সাহেব আলী) বাসাবাড়ীর বারান্দায় রাখা ১২৫ সিসি (লাল-কালো রঙের) ডিসকভার মোটরসাইকেল চুরি হয়।

একই রাতে কপিলমুনি কলেজ রোডের বাসিন্দা ব্যবসায়ী তোহিদুজ্জামান মুকুলের ব্যবহৃত হিরোহোন্ডা সিভিজেড মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নেয়।

এ ঘটনায় এলাকায় মটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। সর্বপরি, মোটরসাইকেল চুরি বিষয়টি Talk of the Upazila-য় পরিণত হয়েছে।

এ সংক্রান্ত পূর্ববরর্তী পোস্টের লিংক:


পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের অভিযোগ

পৌর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বাড়ির সীমানার গাছপালা কেটে সাবাড় করে দেয়াসহ নানভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বাতিখালী গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য সুশান্ত মন্ডল বলেন, তাদের সাথে প্রতিবেশি আঃ মান্নান গাজীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছে। সর্বশেষ গতকাল শনিবার ভোরে বাড়ির সীমানার বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে বলে সুশান্ত মন্ডল জানিয়েছেন।

তবে আঃ মান্নান গাজী গাছ কাটার কথা অস্বীকার বলেন, আমার দু’কাঠা জমি তাদের সীমানায় রয়েছে, একাধিকবার সালিশী বৈঠক হলেও তারা গায়ের জোরে ভোগদখল করছে। এ প্রসঙ্গে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, গাছ কাটার বিষয়টি মৌখিকভাবে শুনেছি।

পাইকগাছায় আবারও মোটরসাইকেল চুরি

পাইকগাছা পৌরসদরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গতকাল Voice of Paikgacha-য় “পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সংবাদ সকলের দৃষ্টিগোচর হওয়ার আগেই ঘটলো আবারও মোটরসাইকেল চুরির ঘটনা। সর্বশেষ শুক্রবার গভীর রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন এক বাসাবাড়ী থেকে ১২৫ সিসি একটি ডিসকভার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পৌরসদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর পুত্র হারুন-আর-রশিদের (সাহেব আলী) বাসাবাড়ীর বারান্দায় রাখা ১২৫ সিসির ডিসকভার
মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় এলাকায়
মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।