Tuesday, November 12, 2013

পাইকগাছায় কৃষি কলেজ স্থাপনে ৪৫ কোটি টাকা বরাদ্দ

অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাইকগাছায় কৃষি কলেজ স্থাপনে একনেক’র সভায় ৪৫ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনীতি নির্বাহী পরিষদ একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয় বলে স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ খবর এলাকায় ছড়িয়ে ড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানাকে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য বর্তমান মহাজোট সরকার ক্ষমতাগ্রহনের পর ২০১০ সালের ২৩ জানুয়ারী কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইলা কবলিত পাইকগাছা ও কয়রা উপজেলায় একটি করে মহিলা কলেজ তীয়করণ একটি করে স্টেডিয়াম নির্মাণ ও পাইকগাছায় একটি কৃষিকলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

আগামী এক মাসের মধ্যে কৃষি কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সকল কার্যক্রম শুরু হবে বলে এমপি এ্যাড. সোহরাব আলী সানা জানান।

৫ গ্রামের মানুষের একমাত্র অবলম্বন উত্তর খেওনা সরকারী পুকুর

উপকূলীয় অঞ্চলের উপজেলা কয়রা। এ উপজেলার আমাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর খেওনা সরকারী পুকুরে মাইল তিনেক পাড়ি দিয়ে পানি নিতে আসেন গৃহবধূ শিল্পী। ওই পুকুর পাড়ে পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) থেকে পানি নিতে তিনি ট্যাব ছেড়ে কলসি পাতিয়েই উঠে পড়েন উপরের টিউবওয়েল চাপতে। কলসি ভরার সাথে সাথেই নিচে নেমে চলে যাচ্ছিলেন বাড়িতে। গৃহবধূ শিল্পীর ন্যায় সেখানে আরও এসেছিলেন ছাত্রী সালেহা খাতুন ও সুমী পারভীনসহ অনেকে।

তারা জানান, এই পুকুরে পিএসএফ হওয়ায় এখন তারা নিরাপদ পানি পান করছেন, আগে তাদের পানির জন্য কষ্ট হত, এখন কিছুটা লাঘব হয়েছে। বহু দূর থেকে এসেও তারা যে নিরাপদ পানি পাচ্ছেন এটি তাদের জন্য সত্যিই আনন্দের বলেও উল্লেখ করেন তারা। এখন এ পুকুরের পানি ধরে রাখাই হবে তাদের নৈতিক দায়িত্ব এমন মন্তব্যও করেন কেউ কেউ।

প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কয়রার মদিনাবাদ এলাকার ওই সরকারী পুকুরটি এভাবেই মানুষের সুপেয় পানি সমস্যার সমাধান দিচ্ছে। ওয়াটার এইড বাংলাদেশ ও বিগ লটারী ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর সেখানে তিন লক্ষাধিক টাকা ব্যয়ে সম্প্রতি পিএসএফ স্থাপন করায় ওই পুকুর থেকে প্রায় তিন হাজার মানুষের পানির চাহিদা পূরণ হচ্ছে। উত্তর খেওনা ছাড়াও খেওনা, বেজপাড়া, ১০ বেড়িয়া, রংকিনোকাটি ও পাটনিখালী গ্রামের মানুষ ওই পুকুরের পানি পান করেই জীবন ধারণ করে। পিএসএফ রক্ষণাবেক্ষণের জন্যও রয়েছে একটি ব্যবস্থাপনা কমিটি।

কমিটির সাধারণ সম্পাদক রজব আলী সর্দার বলেন, বিগত আড়াই মাস আগে সেখানে পিএসএফ স্থাপন করায় এলাকাবাসীর সুপেয় পানির অভাব দূর হয়েছে। এখন এর রক্ষণাবেক্ষণের জন্য চারদিকে কাঁটাতারের বেড়া দিলে আরও ভাল হয়। এলাকার প্রতিটি জনগণই এর রক্ষণাবেক্ষণের জন্য পরিবার প্রতি মাসে ৫ টাকা হারে দিতে রাজী হয়েছে। সে আলোকে মাত্র ৫ টাকার বিনিময়ে ওই পরিবারের প্রয়োজনমত পানি নিতে পারবে সারামাস। এ নিয়ম চালু থাকলে বেসরকারী সংস্থার প্রকল্প শেষ হলেও এলাকাবাসীর পানির চাহিদা মেটাতে কষ্ট হবে না বলেও জানান তিনি।

স্থানীয় কৃষক মোঃ রজব আলী সরদার বলেন, আগেও এ পুকুর থেকে পানি নিয়ে মানুষ পান করত। কিন্তু এখন পিএসএফ বসানোর ফলে সুপেয় পানি পাচ্ছে। আগেও একটি পিএসএফ ছিল ওই পুকুরে। কিন্তু তা’ এলাকাবাসীর চাহিদা পূরণে ছিল অপ্রতুল। শেষ পর্যন্ত সেটি নষ্ট হয়েছিল।

কাপড় ব্যবসায়ী শমরেশ মিস্ত্রি বলেন, বিগত আড়াই মাস আগে উত্তর খেওনা সরকারী পুকুরে পিএসএফ স্থাপন করার মধ্যদিয়ে শুধু এলাকাবাসীর সুপেয় পানি চাহিদাই পূরণ হয়নি বরং এর মাধ্যমে এলাকার নারী-পুরুষের মধ্যে সচেতনতাও সৃষ্টি হয়েছে। জীবনের জন্যই পানির রক্ষণাবেক্ষণ জরুরী এমনটি এখন মনে করতে পারছেন এলাকাবাসী। আগে পানির জন্য লাইন দিতে হত, মারামারি হত, এখন আর তেমনটি হয় না। শৃংখলিতভাবে যে যার মত পানি নিয়ে যাচ্ছেন অনায়াসে।

পিএসএফ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ বলেন, ওই পুকুরের পানি ফিল্টার করে শুধু পানযোগ্যই করা হয় না, বরং পানি নেয়ার সময় যে পানি ওয়েষ্ট হয় সেগুলোও রিফাইন করে আবার পুকুরে ফেলা হয়। এতে একটু পানিও অপচয় হওয়ার আশংকা থাকে না।

সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ ওই পুকুরের পানি দীর্ঘদিনযাবৎ পান করে আসছিল। পুকুরে পিএসএফ না থাকায় এলাকাবাসী সরাসরি পানি পান করায় বিভিন্ন রোগে আক্রান্ত হত। এজন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫বছর আগে একটি পিএসএফ দেয়। কিন্তু এত মানুষের চাপে সেটা নষ্ট হয়ে যায়। ওই পুকুরের দূষিত পানি পান করায় ওই এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

এ সকল বিষয় বিবেচনা করে রূপান্তর, ওয়াটারএইড ও বিগ লটারীর সহযোগিতায় পুকুরটির পাড় উঁচু করে, চারিপাশ দিয়ে ১৪ ইঞ্চি ইটের দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয়েছে যাতে পাড় ভেঙে না যায়। নষ্ট পিএসএফটি সংস্কার করা হয়েছে। পাশে আরো একটি নতুন পিএসএফ স্থাপন করা হয়েছে। ২টি পিএসএফ এ ওঠা নামার সিঁড়ি করে দেয়া হয়েছে। এখন এলাকাবাসী নিরাপদ পানি পান করছে। বাঁধের উপরে ৬ ফুট চওড়া, উচ্চতা গড়ে ৫ ফুট নিচের অংশ চওড়া ১৮ ফুট। এছাড়া বাঁধের চার পাশে ১৪ ইঞ্চি উঁচু করে ইটের প্রটেকশন ওয়াল তৈরী করা হয়। যাতে পানি প্রবেশ করতে না পারে এবং দুর্যোগে পানির আঘাতে পুকুরের পাড় রা করতে পারে।

‘এ্যাডাপটিং ওয়াশ ফর কাইমেট চেঞ্জ’ এর আওতায় স্থাপিত পিএসএফ সম্পর্কে রূপান্তরের সূত্রটি জানায়, এতে তাদের মোট ব্যয় হয় ২ লাখ ৯৯ হাজার ১৯৪ টাকা। এছাড়া স্থানীয় জনগণের অনুদান ১০ হাজার ২৭ টাকা।

রূপান্তরের এ্যাডাপটিং ওয়াশ ফর কাইমেট চেঞ্জ প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, উত্তর খেওনা সরকারী পুকুরে পিএসএফ স্থাপন করায় তারা সহায়তা করলেও এখন পুরো পুকুরটিই স্থানীয় জনসাধারণ দেখভাল করছেন। অর্থাৎ এটিকে এলাকাবাসী তাদের নিজস্ব সম্পদ এবং নিজস্ব প্রয়োজনেই এর রক্ষণাবেক্ষণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সুন্দরবন ও পরিবেশ রক্ষায় ক্রেল প্রকল্পের কার্যক্রম শুরু

সুন্দরবনসহ অন্যান্য রক্ষিত এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে দেশের চারটি অঞ্চলে শুরু হয়েছে কাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এ্যান্ড লাইভলিহুড্স (ক্রেল) প্রকল্প।

খুলনাঞ্চলে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৬টি উপজেলায়। এগুলো হচ্ছে খুলনার দাকোপ ও কয়রা, বাগেরহাটের মংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং সাতক্ষীরার শ্যামনগর।

ইউএসএইড বাংলাদেশ গত বছর থেকে ৫ বছর মেয়াদী এ কার্যক্রম শুরু করে। যা শেষ হবে ২০১৭ সালে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩৬ মিলিয়ন ইউএস ডলার। ইউএসএইড বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।

ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এসএম জিয়াউল হক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, হারজিয়া লিপি, মোঃ মিজানুর রহমান, জিনাত আরা আফরোজ, কায়েমুন নেছা, মোহতাসিম বিল্লাহ, মোঃ তৌহিদুর রহমান প্রমুখ।