Wednesday, April 30, 2014

পাইকগাছাতে শিলা বৃষ্টি

কয়েক সপ্তাহের টা‍না গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠ‍াণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।


তবে, এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এমনিতেই সারা বছর অনাবৃষ্টিতে পানির খরচ অনেক বেশি গুনতে হয়েছে কৃষকদের। আর এখন আবার ধান কাটার সময় শিলা বৃষ্টি অনেক ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে তাদের।

প্রচন্ড তাপদাহে প্রাণিকুল যখন অস্থির তখন এই শিলা বৃষ্ঠিতে কতটা ক্ষতি হল সেই হিসাব করতে রাজি নন অনেকেই। কারণ, এ যে বহু প্রতীক্ষিত বৃষ্টি !

বহু প্রতীক্ষিত বৃষ্টির ফোঁটায় সিক্ত পাইকগাছার মাটি !

অবশেষ পাইকগাছাবাসী বৃষ্টির দেখা পেল ! দুঃখিত ! দেখবে কি করে এখনতো (রাত ২:৪৫ মিনিট) সবাই ঘুম। কিন্তু যারা এখনও জেগে আছেন, বছরের প্রথম বৃষ্টির পানিটা গায়ে লাগাতে ভুলবেননা।


কয়েক সপ্তাহের টা‍না গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠ‍াণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) রাত ৮টায় পাওয়া যাবে।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে NU H1 Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে করে ফলাফল পাওয়া যাবে।