Wednesday, August 20, 2014

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

মেডিকেলে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকসূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জনদুর্ভোগের আরেক নাম বাঁকা-শ্রীকন্ঠপুর সড়ক

দক্ষিণ খুলনার মানুষের যোগাযোগের একটি অন্যতম রুট বাঁকা-শ্রীকন্ঠপুর-কাটাখালী রোড। কিন্তু অতিসম্প্রতি এই রাস্তায় গিয়ে দেখা গেছে যে, রাস্তার যে বেহাল দশা তাতে একে রাস্তা না বলে খানাখন্দ বলাই বেশি মানানসই।

শ্রীকন্ঠপুর মাঝের পাড়া থেকে বাঁকা গনেষের দোকান মোড় পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তায় অন্তত ডজন খানেরও বেশি জায়গায় বড় বড় খানাখন্দ ও গর্ত দেখা গেছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা শ্রীকন্ঠপুর দিঘীর পুকুর সংলগ্ন জায়গাটি। 

এখানে প্রতি দিন শত শত ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, অটো, করিমন ও নছিমনের মত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। আহত আর হতাহত এখানে নিত্যদিনের ঘটনা। ফলে এ অঞ্চলের মানুষের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ।

কিন্তু এ অঞ্চলের মানুষ কি অভিভাবকহীন? তাদের কি কোন জনপ্রতিনিধি নেই? সত্যিই আজ তাদের দুঃখ দেখার কেউ নেই।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নের্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জনগণের কষ্ট একটু উপলব্ধি করুন। আপনারাই পারেন জনগণের দুঃখ-কষ্ট লাঘব করতে, এ দায়িত্ব আপনাদেরই।

পরিশেষে বলতে চাই, "রাস্তা আর কতটুকু খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হবে নির্লজ্জ, জনগনের জন্য কিছু করিতে চাহিয়া করিতে পারিনাই, শুধু নিজেকে দিয়েছি ধিক্কার।"


Courtesy :: G.m. Shahidur Rahman

মোবাইল কলের চার্জ বাড়ছে সেপ্টেম্বর থেকে

সেপ্টেম্বর থেকে প্রতি কলে অতিরিক্ত চার্জ বসানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে দেশে বিভিন্ন অপারেটরের ১১.৬৫ কোটি গ্রাহক রয়েছে।

এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, “১ সেপ্টেম্বর থেকেই ফোন কলের ওপর অতিরিক্ত সারচার্জ বসানো সব প্রক্রিয়া শেষ।“ তার মতে বাজেট সেশনেএ নিয়ে অর্থমন্ত্রী এই কথা বলেছিলেন, এখন শুধু অর্থ এবং আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে।”
 
আগে মোবাইল কলের ভ্যাট এর পরিনাম ছিল ১৫ পার্সেন্ট এখনে এক পার্সেন্ট জোগ হয়ে সেটা হবে ১৬ পার্সেন্ট। এই চার্জ ভয়েস কল, এসএমএস, মাল্টিমিডিয়া মেসেজ এবং ডাটার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে।

শকতরা ১ টাকা সারচার্জ অনেক কম মনে হলেও প্রতিবছর এ খাত থেকেই ৫০০-৭০০ কোটি টাকার রাজস্ব আয় করা সম্ভব হবে, যা কিনা শিক্ষাখাতে ব্যয় করা যেতে পারে বলে জানান গোলাম হোসেন।

মোবাইল অপারেটররাও মনে করেন, ১ শতাংশ সারচার্জ এ খাতের বৃদ্ধিকে ব্যাহত করবে এবং এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায়।