Saturday, June 22, 2013

কপিলমুনিতে ধর্ষিত শিশুকে অপহরন করতে পারে মোকন বাহিনী

পাইকগাছা উপজেলার কপিলমুনির বহুলালোচিত ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষিতার নায়ক কপিলমুনি বণিক সমিতির ইজারাদার লম্পট মোকন কৌশল হিসাবে বা ধর্ষনের ঘটনা ভিন্নখাতে নিতে জনৈক নজরুল সহ ৩ পাতি নেতাকে সাথে নিয়ে চা পর্ট্টির মধ্যে ভিকটিমের মায়ের কাছে ক্ষমা প্রার্থনার নাটক করেছে। 

অন্যদিকে শিশু ধর্ষনের পর থেকে চা পর্ট্টির মধ্যে ধর্ষক মোকনের নিজস্ব একটি বাহিনী সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান করছে। ভিকটিম পরিবারের সাথে যোগাযোগ করতে না পারে। এদিকে দাবি উঠেছে ধর্ষক মোকনের গ্রেফতার ও শাস্তির। একইভাবে ভিকটিমকে এখনই প্রশাসনের হেফজতে না নিলে যে কোন সময় ধর্ষক মোকন বাহিনী অপহরন করে নিয়ে যেতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে কপিলমুনি এখন সরগরম অবস্থা।

সরেজমিনে ও বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, শিশু ধর্ষনের ঘটনাটি প্রথমে প্রচার করে ভিকটিমের মা। ঘটনার পরপরই সে বিভিন্ন স্থানে গিয়ে নানান ব্যক্তি ও সাংবাদিকদের নিকট অভিযোগ করে। ঘটনার রাতেই বসে বণিক সমিতিতে শালিশ বৈঠাক। ঘটনার সত্যতাও পাওয়া যায়। স্থানীয় কপিলমুনি ফাঁড়ির দারোগা আব্বাস আলীকে অবহিত করা হলেও অজ্ঞাত কারনে তিনি কোন ব্যবস্থা নেয়নি। প্রশ্ন উঠেছে ঘটনা স্থল থেকে পুলিশ ফাঁড়ির দুরাত্ব মাত্র ২/৩ শ গজ।

ধর্ষক মোকনের রেকর্ডকৃত ভাষ্যমতে জানা যায় ঘটনাটি সত্য নয়। সে দিন কি ঘটেছিল জানতে চাইলে সে সঠিক কোন জবাব না দিয়ে বলে, আমার ৩টি মেয়ে। কেন মাফ চাওয়া হলো জানতে চাইলে সে ৩ নেতার নাম উল্লেখ করে বলে, তাদের চাপের কারনে ঘটনার জন্য মাফ চেয়েছি। প্রকৃত ঘটনাও সে বলতে উচ্ছুক নয়। তবে কপিলমুনি সহ ঘটনা স্থলের আশপাশের মানুষ চায় এই ঘটনার সঠিক তদন্ত সহ লম্পট মোকনের গ্রেফতার ও বিচার।

হরিঢালীর জনপ্রিয় চেয়ারম্যান এস,এম রফিক উদ্দিন আর নেই

পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি’র একাধিক বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান সরদার রফিক উদ্দিন (৭১) শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ হরিঢালীতে পৌছানোর পর মুহুর্তের মধ্যে ইউনিয়ন জুড়ে নেমে আসে ছোকের ছায়া। জনপ্রিয় এই চেয়ারম্যানের মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। 

পরিবারিকভাবে জানানো হয়েছে, সিঙ্গাপুর থেকে মরহুমের মরদেহ একটি ফ্লাইটে নিয়ে আসা হচ্ছে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুম এস,এম রফিক উদ্দিন একজন শিল্পপতি। তিনি জীবদ্দশায় মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, স্কুল, কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া উপমহাদেশের প্রখ্যাত আলেম ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত মুজাদ্দেদ মিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হরিঢালী-কপিলমুনি পার্শ্ববর্তী গ্রাম শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে সরদার রফিক উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পাইকগাছা-কয়রা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধের উপক্রম

শিববাড়ি ও চাঁদআলী ব্রীজের ইজারাদার কর্তৃক নির্ধারিত টোল আদায়ের ফলে বিপাকে পড়েছে যাত্রীবাহী বাসসহ যানবাহন সংশ্লিষ্টরা। পাইকগাছা-কয়রা মাত্র ৩৩ কিলোমিটার সড়কে দু’টি ব্রীজে টোল দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন বিশেষ করে যাত্রীবাহী বাসের মালিক ও কর্মচারীরা। কেননা আয়ের তুলনায় খরচ অনেক বেশি, সেহেতু অত্র সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সম্প্রতি চাঁদআলী ব্রীজের টোল আদায়ের যে তালিকা দেয়া হয়েছে তাতে একবার পার হলে হেভী ট্রাক/ট্যাংকলরী-১৫০ টাকা, বড় বাস-৮০ টাকা, মিডিয়াম ট্রাক/মিডিয়াম বাস-৭০ টাকা, মাইক্রোবাস/ছোট ট্রাক-৪০ টাকা, ইউটিলিটি ভেহিক্যাল/পিকআপ/জীপ-১৫ টাকা, প্রাইভেট কার- ১৫ টাকা, অটোরিক্সা-১০ টাকা ও মোটরসাইকেল-৫ টাকা।

খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির পাইকগাছা আঞ্চলিক সভাপতি অধ্যপক মোঃ আজিজুর রহমান বলেন, পাইকগাছা থেকে কয়রা সদর মাত্র ৩৩ কিলোমিটার পথ। এই সামান্য দূরত্বে শিববাড়ি ও চাঁদআলী পৃথক দু’টি ব্রীজ। পাইকগাছা থেকে কয়রা যেতে (৭০+৭০)১৪০ টাকা ও ফিরতে একই ১৪০ টাকা মোট আসা-যাওয়া মিলে ব্রীজের টোল ২৮০ টাকা দিতে হবে। তিনি ক্ষোভের সাথে আরো বলেন, রাস্তায় যেহারে অবৈধ যানবাহন যেমন নসিমন-করিমন-ইজিবাইক ও মহেন্দ্র’র দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে যাত্রীবাহী বাসের যাত্রীর সংখ্যা কমে গিয়ে ইনকামও অনেক কমেছে। বর্তমানে একটি বাস পাইকগাছা থেকে কয়রা ও কয়রা থেকে পাইকগাছা আসা-যাওয়া করে ওই বাসের মহাজন তো দূরে থাক বাসের চালকসহ অন্যান্য কর্মচারীর খোরাকী ও বেতনের টাকা রাখাও মুশকিল হয়ে পড়েছে।

মালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম বলেন, দু’ব্রীজের টোলের হার যদি না কমানো হয় এবং প্রধান সড়কে অবৈধ যানবাহনগুলোর চলাচল বন্ধ না করা হয় তাহলে পাইকগাছা-কয়রা সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না।