Thursday, November 14, 2013

অনন্ত সম্পর্কে অনন্তরই একজন ভক্তের কথা

আজ গিয়েছিলাম অনন্ত জলিলের সাথে দেখা করতে,তার গার্মেন্টস ফ্যাক্টরিতে। হেমায়েতপুরে AJI ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে যেতেই একটু ঘাবড়ে গেলাম। কয়েকশো লোক মাথায় হেমলেট (হেলমেট) পরে দাড়িয়ে আছে হাতে লাঠি-সোটা নিয়ে। কিছুক্ষন ইতস্তত করে ভিতরে গেলেম। কিন্তু ভিতরের অবস্থা স্বাভাবিক।

আজ সাভার-আশুলিয়া অঞ্চলের সব গার্মেন্টস নিরাপত্তা জনিত কারনে বন্ধ থাকলেও এই ফ্যাক্টরিতে কাজ চলছে পুরোদমে। বাহিরের লোক এসে যাতে কারখানায় ভাংচুর করতে না পারে সেজন্য গেটের বাইরে দাড়িয়ে আছে কিছু শ্রামিক (ভাড়া করা গুন্ডা নয়)।

দেখা হলো অনন্ত জলিলের সাথে। তিনি আমাদের সাথে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। আলাপের বিষয়বস্তু রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং তাদের পুনর্বাসন। কিছু সহযোগীতার অশ্বাস পাওয়া গেলো তার কাছ থেকে।
জানতে পারলাম অনন্ত জলিলের গার্মেন্টসে গর্ভবতী মহিলারা কাজ না করেও প্রতিদিন ৩ ঘন্টা ওভার টাইম পান। এছাড়াও মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা। ৪ মাসের মাতৃত্বকালীন ছুটির ২ মাসের বেতন দেয়া হয় অগ্রীম। আর ঢাকায় থাকলে হাসপাতালের খরচ বহন করে কোম্পানী।

আরো জানলাম, গত কয়েকদিনে ১৬৮ জন শ্রমিক মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছে। তার ফ্যাক্টরীতে হেলপারদের প্রতিদিনের নাস্তার জন্য বরাদ্দ ২৫ টাকা। পাশেই ২৯ বিঘা জমিতে তৈরী হচ্ছে বৃদ্ধাশ্রম।

অনন্ত জলিল লোকটা সাধা-সিধা, মনের ভাব প্রকাশ করেন খুব সহজেই। দীর্ঘ সময়ে একবারও ইংরেজী বলেন নাই। আলু-পটলের দামও জানেন তিনি। সিনেমা তিনি যাই বানান না কেনো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু লোকটারে আমার খুবই পছন্দ হইছে।

পাইকগাছা পৌর সদরে চুরি সংগঠিত

পাইকগাছা পৌর সদরে এক বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করেছে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী এলাকার ডাঃ আব্দুল মজিদের ভাড়াটিয়া মাওঃ আনিছুর রহমান বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যায়। এসময় তার স্ত্রীও পাশের একটি বাড়ীতে প্রাইভেট পড়াতে গেলে এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ীর ভিতরে প্রবেশ করে বাক্স ভেঙ্গে নগদ ৮ হাজার টাকা সোনা ও রূপার অলংকার চুরি করে পালিয়ে যায়।

ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীথের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান। 

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাজী আজিজুল করিম।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাড. আবুল হোসেন জোয়াদ্দার, মোর্তজা জামান আলমগীর রুলু, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এসএম মোজাম্মেল হক, এ্যাড. বিলাস রায়, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবিডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা বহুমুখী সিনিয়র মাদ্রাসাসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।