Saturday, September 27, 2014

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ প্রকৌশলী রনির মৃত্যু

তার এই চলে যাওয়ায় 'ভয়েস অফ পাইকগাছা' পরিবার গভীরভাবে শোকাহত !


বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী’র জামাতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্র সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ প্রকৌশলী শরিফুল ইসলাম রনি (৩২) ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৪টার দিকে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের প্রথম নামাজের জানাযা তার শশুরালয়স্থ ঢাকার পশ্চিম তেজতুরীতে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি পাইকগাছার মৌখালীতে অনুষ্ঠিত হবে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রনি ব্র্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্সের ক্লাস শেষ করে পশ্চিম তেজতুরী বাজারের বাসায় ফিরছিলেন। ফার্মগেটের আল রাজী হাসপাতালের সামনে বাস থেকে নামার পর দুটি বাস তাকে চাপা দেয়। এ সময় রনি দুই গাড়ির মাঝখানে পড়লে তার মাথা থেঁতলে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

প্রাথমিকভাবে তাকে আল রাজী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নিউরো সার্জন মাসুদ আনোয়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পাইকগাছার মৌখালী স্কুলশিক্ষক আফসার আলী মোল্লা’র একমাত্র সন্তান রনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়ে লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। সেখানে পাঁচ বছর চাকরি শেষে দেশে ফিরে ল্যাবএইড গ্রুপে যোগ দেন। মাত্র ছয় মাস আগে তিনি বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী’র একমাত্র কন্যা আনুশা সুমাইয়া’কে বিয়ে করেন।

পাইকগাছার সাংবাদিক তৃপ্তি জেলার শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

পাইকগাছা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।

গত ২৫ সেপ্টম্বর জেলা প্রশাসক আনিস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃপ্তি রঞ্জন সেন এসএমসি’র জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

পাইকগাছার গদাইপুর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

পাইকগাছায় নির্মল চন্দ্র অধিকারীকে সভাপতি ও আশিষ রায় চৌধুরিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গদাইপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, উদ্ভোধন করেন সংগঠনের উপজেলা আহবায়ক রবীন্দ্র নাথ রায়।

সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন’এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক প্রাণ কৃষ্ণ দাশ, প্রকাশ ঘোষ বিধান, সদস্য সন্তোষ কুমার সরদার, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, গৌরাঙ্গ মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়।

বক্তৃতা করেন কল্লোল মল্লিক, সঞ্জয় সরকার, মদন সাধু, অশিষ রায় চৌধুরী, প্রকাশ চন্দ্র বিশ্বাস, অজিত বিশ্বাস, শিক্ষক বিজন অধিকারী ও শিব শংকর রায় চৌধুরী, ডাঃ নিরাপদ কবিরাজ, বিশ্বজিত অধিকারী, পলাশ রায়, অসিত ঘোষ, রঞ্জন সরকার, বিশ্বনাথ দাশ, নির্মল দাশ।